সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা ইউসিবিডির ‘ভিশন অ্যান্ড ভোগ’ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জাকির আনাম
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে ০.২ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮১৮ ডলার ৪০ সেন্টে।

অন্যদিকে, ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৮২৭ ডলার ৭০ সেন্টে।

এসময়ে ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের দাম সস্তা হয়েছে।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে লাগাম টানতে আবারও কঠোর মুদ্রানীতি গ্রহণের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সেই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি)।

ইডিঅ্যান্ডএফ ম্যান ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ের বলেন, এদিন স্বর্ণের ব্যবসা কম হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম চড়া থেকেছে। আপাতত বিনিয়োগকারীরা ফেড ও ইসিবির সিদ্ধান্তের দিকে নজর রাখছেন।

তিনি বলেন, ব্যক্তিগত ভোক্তা ব্যয় (পিসিই) খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি মূল্যস্ফীতি নিম্নমুখী হয়, তাহলে ডলারের মূল্যমান আরও কমবে। এতে স্বর্ণের দর আরও বাড়বে।

সাধারণত, সুদের হার বাড়লে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়ে। তাতে ডলারের দাম বেড়ে যায়। আর স্বর্ণের দাম কমে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ