সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি ঢাকার ট্রাফিকে প্রযুক্তির ছোঁয়া - আরও ৫০ পয়েন্টে যুক্ত হচ্ছে এআই সিগন্যাল ব্যবস্থা রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ গিনিতে গভীর রাতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ স্ট্যান্ডার্ড ব্যাংকে চেয়ারম্যান নির্বাচিত নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি ছাড়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার
advertisement
অর্থ-বাণিজ্য

বাণিজ্য মেলায় যাতায়াতে ৫০ শাটল বাস, প্রবেশ মূল্য ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক : ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে কুড়িল থেকে ভেন্যু পর্যন্ত যাত্রী আনা-নেওয়ার জন্য ৫০টি শাটল বাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন।

বাসের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে যাত্রীরা ৫০ শতাংশ ছাড় পাবেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম আহসান জানিয়েছেন, এবারের বাণিজ্য মেলা ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হবে।

মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা হবে বলেও জানান তিনি।

মেলায় মোট ৩৩০টি স্টল ও প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে এবং বিদেশি কোম্পানির জন্য ২০টির মতো স্টল বরাদ্দ করা হবে বলে জানান ইপিবি চেয়ারম্যান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছে।

মেলার সময় যানজট নিরসনে বাণিজ্য মেলার ভেন্যু ঢাকার শেরেবাংলা নগর থেকে পূর্বাচলে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ