রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

পাঁচটি ডিজিটাল ব্যাংককে এলওআই দিল বাংলাদেশ ব্যাংক

দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর প্রস্তুতি এগিয়ে নিতে পাঁচটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে আজ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এলওআই পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো—ভুটানের ডিকে ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত ডিকে ডিজিটাল ব্যাংক লিমিটেড, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে বিকাশ ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের উদ্যোগে নোভা ডিজিটাল ব্যাংক, রবি আজিয়াটার উদ্যোগে বুস্ট ডিজিটাল ব্যাংক এবং টেকনোহ্যাভেনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এন করিমের প্রতিষ্ঠিত কড়ি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এলওআই পাওয়া মানেই চূড়ান্ত ব্যাংকিং লাইসেন্স পাওয়া নয়। ব্যাংকিং কার্যক্রম শুরুর আগে এসব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলাসহ বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিভিন্ন শর্ত ও নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পূরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের ১৪ জুন জারি করা ডিজিটাল ব্যাংকিং নীতিমালা অনুযায়ী, একটি ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হতে হবে ৩০০ কোটি টাকা।

ডিজিটাল ব্যাংকগুলো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে ব্যাংকিং সেবা দেবে। প্রচলিত ব্যাংকের মতো এসব ব্যাংকের কোনো শাখা থাকবে না, শুধু একটি প্রধান কার্যালয় থাকবে।

আর্থিক সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ব্যাংকিংয়ের পরিধি বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের চলমান উদ্যোগের ধারাবাহিকতায় পাঁচটি ব্যাংককে এলওআই দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ