মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক
advertisement
অর্থ-বাণিজ্য

রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবর (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে রাজস্ব বোর্ড ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে আজ থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট সব সদস্য, প্রেষণে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন শাখার প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ