মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মানবতাবিরোধী অপরাধ - ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাট্যকার-নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই মমেক হাসপাতালে অগ্নিকান্ড - পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা প্রদান আমরা টেকনোলজিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু - মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি, মৃত্যুর দাবি নিয়ে ধোঁয়াশা ‘সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক
advertisement
অর্থ-বাণিজ্য

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় এ সংক্রান্ত তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সোমবর (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি (রিকোয়েস্ট ফর কোটেশন, ইন্টারন্যাশনাল)তে দুটি কার্গো এলএনজি কেনা হবে। এসব কার্গোর একটি ৯-১০ অক্টোবর এবং অপরটি ২৭-২৮ অক্টোবর ২০২৬ তারিখে দেশে সরবরাহের কথা রয়েছে।

এ দুটি কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দর যথাক্রমে ২৮ দশমিক ৯৫ ও ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার। যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড ৫২তম কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ ডলার এবং সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেড ৫৬তম কার্গোর জন্য ২৯ দশমিক ৭৯৫ ডলার দর প্রস্তাব করেছে।

এ ছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেড থেকে দুটি কার্গো প্রতি এমএমবিটিইউ ১৭ ডলার দরে এবং একই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের মাইন্ড মিংগল এলএলসি থেকে আরও দুটি কার্গো প্রতি এমএমবিটিইউ ১৯ ডলার দরে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছরে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এলএনজি ক্রয় সংক্রান্ত এ তিনটি প্রস্তাব অনুমোদিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ