বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রী - জ্বালানি সংকট উত্তরণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ মার্কিন পাসপোর্ট পেতে পিতা-মাতাকে দিতে হবে নাগরিকত্ব প্রমাণ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডা. শওকত আজাদ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার
advertisement
অর্থ-বাণিজ্য

১২ কেজি এলপিজির দাম কমলো

চলতি সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন খুচরামূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি।

সংস্থাটি জানিয়েছে, নতুন দাম আজ (বুধবার) সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে।

নতুন মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৭ টাকা। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।

এছাড়া ২৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা। ৩০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ৬২৪ টাকায় বিক্রি হবে। আর ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচের ওপর ভিত্তি করে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এর মূল্য নির্ধারণ করা হয়।

নতুন মূল্য কার্যকর হওয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীদের ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বাসাবাড়িতে রান্নার কাজে নিয়মিত এলপিজি ব্যবহারকারী ভোক্তাদের জন্য এই মূল্যহ্রাস সামান্য হলেও ব্যয় কমাতে ভূমিকা রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ