সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৩ হাজার ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ মেগা প্রকল্প - আধুনিক হচ্ছে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা নরসিংদীতে  কারাগারে বন্দীদের জন্য টিভি-বাদ্যযন্ত্র ও সেলাই মেশিন বিতরণ শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পররাষ্ট্র প্রতিমন্ত্রী - মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো ঝুঁকি নেই “অপরাজিত ২৪ ফাউন্ডেশন’কে” এনসিসি ব্যাংকের অনুদান করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি করল ইউসিবি গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
advertisement
অর্থ-বাণিজ্য

প্রজ্ঞাপন জারি

এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। এর পাশাপাশি তাদের কিছু পদের বিপরীতে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়েছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া পৃথক একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার আরও ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা ওই প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো। এসব কর্মকর্তাদের যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, ওই কর্মস্থলে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তার অতিরিক্ত দায়িত্ব এতদ্বারা বাতিল করা হলো। এ ছাড়া বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা তার পূর্ববর্তী পদের দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানকৃত কর্মস্থলে যোগদান করবেন মর্মে নির্দেশনা প্রদান করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন ও অফিস আদেশটি দেখতে ক্লিক করুন: প্রজ্ঞাপন-০১, অফিস আদেশ-০২

সর্বশেষ পাওয়া সংবাদ