সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
সাতক্ষীরার ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার মেঘনা ব্যাংক সিকিউরিটিজের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অডিসি ঘিরে অনলাইন প্রতারণার ফাঁদ, সতর্ক করল ক্যাসপারস্কি তিন গ্রামকে 'এসডিজি ভিলেজ' হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ ,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
advertisement
অর্থ-বাণিজ্য

৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ২০ লাখ ডলার

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৪৬ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান গতকাল রোববার প্রবাসী আয় এসেছে দুই হাজার ৫২১ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৬৭ কোটি ৫০ হাজার ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৯ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪০০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩১৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ