বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর

আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতারা পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন।

নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে এ কর প্রণোদনার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারীরা এ সুবিধা পাবেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে এ কর প্রণোদনা প্রযোজ্য হবে না।

এনবিআরের ভাষ্য, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর ছাড়ের এ উদ্যোগ করদাতাদের সময়মতো রিটার্ন জমা দিতে উৎসাহিত করবে এবং কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী করবে।

২০২৬-২৭ করবর্ষের জন্য গত ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। এছাড়া রিটার্ন দাখিলে কোনো সমস্যার ক্ষেত্রে সরকারি কর্মদিবসে কল সেন্টারসহ বিভিন্ন মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।

৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।

সর্বশেষ পাওয়া সংবাদ