শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

নীতি সহায়তা পেতে মামলা প্রত্যাহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রণোদনা প্যাকেজসহ যেকোনো ধরনের নীতি সহায়তা পেতে গ্রাহকদের সরকার, কেন্দ্রীয় ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে।

বুধবার (২৯ জুলাই) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজসহ অন্যান্য যেকোনো নীতি সহায়তা প্রদানের আগে আবেদনকারীর ইতোপূর্বে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে রিট পিটিশনসহ অন্যান্য দায়েরকৃত মামলা অনিষ্পন্ন থাকলে, তা প্রত্যাহার সাপেক্ষে ওই আবেদন বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে প্রত্যাহারকৃত মামলার তালিকা সংযুক্ত করে আবেদনকারী কর্তৃক ইতোপূর্বে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা অনিষ্পন্ন নেই মর্মে গ্রাহকের কাছ থেকে একটি হলফনামা গ্রহণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বৃদ্ধির মাধ্যমে বেসরকারি বিনিয়োগনির্ভর অর্থনীতি গঠনে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ওই পদক্ষেপের আওতায় রপ্তানিমুখী বন্ধ কল-কারখানা চালু করাসহ কৃষি, সিএমএসএমই ইত্যাদি খাতের ঋণগ্রহীতাদের ব্যাংকের মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দেয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো গ্রাহক একদিকে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা গ্রহণ করছে, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে রিট পিটিশনসহ অন্যান্য দায়েরকৃত মামলা অব্যাহত রাখছে।

image

 

সর্বশেষ পাওয়া সংবাদ