শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা

বাংলাদেশের আরও চারটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পেয়েছে। এর ফলে টেকসই পোশাক উৎপাদনে বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হলো।

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

নতুন করে লিড সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড এবং ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড প্লাটিনাম সনদ পেয়েছে। এছাড়া করিম টেক্সটাইলস লিমিটেড গোল্ড এবং করিম টেক্স লিমিটেড সিলভার সনদ পেয়েছে।

সর্বশেষ এই ৪টি কারখানা যুক্ত হওয়ায় দেশে এখন লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৯০টি। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম এবং ১৪৫টি গোল্ড মানের সনদপ্রাপ্ত কারখানা রয়েছে।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ পোশাক কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশের।

সর্বশেষ পাওয়া সংবাদ