সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
অর্থ-বাণিজ্য

বস্ত্র খাতের রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংকে

দেশীয়ভাবে উৎপাদিত কাঁচামালের ব্যবহার উৎসাহিত করা এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে রপ্তানিমুখী স্থানীয় বস্ত্র খাতের জন্য ২০২৬-২৭ অর্থবছরে নগদ সহায়তার হার আগের ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) রোববার (১২ জুলাই) এ বিষয়ে এক সার্কুলার জারি করেছে। এর মাধ্যমে গত ৫ জুলাই জারি করা এফইপিডি সার্কুলার নং-১৭-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, সংশোধিত এ হার বিদ্যমান রপ্তানি প্রণোদনা নীতির আওতায় বিকল্প নগদ সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতকে আরও বেশি সহায়তা প্রদান করা। বিশেষ করে বন্ডেড গুদাম সুবিধা বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণের পরিবর্তে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে সুতা ও কাপড় সংগ্রহকারী রপ্তানিকারকদের এ সুবিধা দেওয়া হবে।

পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের মাধ্যমে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করাই এ বর্ধিত নগদ সহায়তার উদ্দেশ্য।

এ সুবিধা পেতে রপ্তানিকারককে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) অথবা সংশ্লিষ্ট অন্য কোনো বাণিজ্য সংগঠনের সদস্য হতে হবে।

এছাড়া সুতা, কাপড় ও অন্যান্য যোগ্য কাঁচামাল দেশীয় সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে-এ মর্মে প্রয়োজনীয় দালিলিক প্রমাণও জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নগদ সহায়তার হার বৃদ্ধি করা হলেও দেশীয় উৎস থেকে সংগৃহীত সুতা ও কাপড়ের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের বিদ্যমান পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

সংশোধিত নগদ সহায়তা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে প্রযোজ্য হবে।

সার্কুলারে সব অনুমোদিত ডিলার ব্যাংক এবং সংশ্লিষ্ট অংশীজনদের অবিলম্বে সংশোধিত নগদ সহায়তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র-বাসস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ