শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের গভর্নের সাথে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি
advertisement
সারাদেশ ও রাজনীতি

শার্শায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সাপের কামড়ে ফুরকান আলী (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শার্শার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২০ জুন) ফুরকান একই ইউনিয়নে বেলতা গ্রামে ফুপু বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টার দিকে সে বাড়ির পাশে খেলা করছিল। এসময় একটি সাপ তাকে কামড়ে দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে দিনভর তার চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিশু ফুরকান আলীর মৃত্যুকে স্রেফ অসচেতনাজনিত অবহেলা বলে ফেসবুকে ঝড় উঠেছে। অনেকে উল্লেখ করেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই যুকে ফুরকান আলীকে নয় ঘণ্টা পর হাসপাতালে নিয়ে আসা ওই পরিবারের সদস্যদের অসচেতনা। এখনো মানুষের মধ্যে সাপে কামড়ানো রোগীকে কথিত কবিরাজের কাছে চিকিৎসা করানো যুক্তিযুক্ত নয়। এটা এক ধরনের অবহেলা। আর এই কারণেই ফোরকানের করুণ মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ