শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

কর্ণফুলীতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি-মজুদ করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের বোতল অবৈধভাবে মজুদ করা ও বিভিন্ন দাহ্য পদার্থ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার শিকলবাহায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-বিসমিল্লাহ স্টোর, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও গাউছিয়া জিলানী ট্রেডার্স। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএনও অফিসের সিএ দীপক চাকমা, সিএমপি কর্ণফুলী থানার পুলিশ ও আনসার সদস্যরা।

ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, লাইসেন্সবিহীন তিন ব্যবসায়ি ঝুঁকিপূর্ণ পরিবেশে অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডারের বোতল মজুদ ও অকটেন বিক্রি করে ছিলেন। ওদের কাছে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র পাওয়া যায়নি। তাই পেট্রোলিয়াম আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিস্ফোরণ আইনে তাদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ