শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

বেগমগঞ্জে টিটু বাহিনীর প্রধান গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের টিটু বাহিনীর প্রধান টিটুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

রোববার (১৩ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, শনিবার রাত ৯টার দিকে তাকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো: টিটু (৪২) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের হাদার বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে।   

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা সহ একাধিক মামলা রয়েছে।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।    

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ