রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
সারাদেশ

মতলব উত্তর থানার ওসি-এসআই প্রত্যাহার

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজালাল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন ও এসআই মো. আবু হানিফকে প্রত্যাহার করে তাদের স্থলে উপযুক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নির্বাচন কমিশনকে জানাতে বিনীতভাবে অনুরোধ করা হলো।

এ চিঠির অনুলিপি পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় বলেন, মতলব উত্তর থানার ওসিসহ দুই কর্মকর্তা প্রত্যাহার সংক্রান্ত কোনো চিঠি আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। আমি অন্য একটি কাজে অফিসের বাইরে আছি।

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ