বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

কালীগঞ্জে বিদেশী অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার একতারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন বিশ্বাস একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান।

কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত আয়োজিত সংবাদ সম্মেলনে মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল একতারপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন বিশ্বাস ওরফে রাজুকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও জানান, রাজন বিশ্বাস রাজু একজন পেশাদার সন্ত্রাসী। নাশকতা, মাদক, ধর্ষণসহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন রাজন।

সর্বশেষ পাওয়া সংবাদ