বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি ২-০ থেকে ৩-২! - মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১১ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
advertisement
সারাদেশ

মাদক কারবারে বাধা দেওয়ায় বিআরডিবি কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার অন্যতম আসামি মো.ওমরকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত মো.ওমর সদর উপজেলার এওজবালিয়া গ্রামের জাহাঙ্গীর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহকারি পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মো.গোলাম মোর্শেদ।

এর আগে, একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত মুকুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারকৃত ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহিৃত মাদক কারবারি। তাদের মাদক কারবারে ভিকটিম বাধা দেওয়ায় ভিকটিমের প্রতি আসামিদের ক্ষোভ সৃষ্টি হয়। গত ১ অক্টোবর সকালে আসামি কামাল ভিকটিমকে প্রকাশ্য বাজারে মেরে ফেলার হুমকি দেয়। পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা সহ শরীলের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে মুকুল চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর সকালে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ