বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রেফারির ওপর ক্ষোভ - ফিফায় ম্যাচ ফিক্সিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ মিশরের কলম্বিয়াকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লাইন-আপ চূড়ান্ত, দেখে নিন সময়সূচি ২-০ থেকে ৩-২! - মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১১ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
advertisement
সারাদেশ

গাজীপুরে জঙ্গল থেকে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে জঙ্গলের ভেতর থেকে হৃদয় নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশা চালক হৃদয়কে দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাতে হত্যা করেছে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরা উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। এরপর আনুমানিক রাত ৮ থেকে ১০ টার মধ্যে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা হৃদয়কে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করে।

রাতে রাস্তার পাশে জঙ্গলে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে গিয়ে অটোরিকশার পাশে হৃদয়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতের থুঁতনির নিচে উপরের ঠোঁট ও কপালে একাধিক
আঘাতের চিহ্ন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ