শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, একদিনে কমল ৪ ডিগ্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: টানা কয়েকদিন শীতের তীব্রতা কমলেও আবারও কমতে শুরু করেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। একদিনের ব্যবধানে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

এর আগে, গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা একদিনের ব্যবধানে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম এসেছে।

এছাড়া, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা দিনে কিছুটা গরম অনুভূতি হতে দেখা যায়।

কয়েকদিন দিনের তাপমাত্রা বাড়লেও রাতে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়ে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।

তিনি বলেন, আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। যা কয়েকদিন যাবত ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।

সর্বশেষ পাওয়া সংবাদ