শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ
advertisement
সারাদেশ

সিংগাইরে ব্যবসায়ীকে মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে গোপাল দাস (২৭) নামের এক জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীর বাবা গোকুল চন্দ্র দাস বাদি হয়ে ১ ফেব্রুয়ারি বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চরচামটা এলাকায় ( মিত্তিরচর) রাস্তার ওপর আনন্দ বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

আহত জুয়েলার্স ব্যবসায়ী গোপাল দাস উপজেলার হুটের জামির্ত্তা গ্রামের গোকুল চন্দ্র দাসের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মারধরের শিকার ওই ব্যবসায়ী সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গোপাল চন্দ্র দাস অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান আনন্দবাজারের অঙ্কিতা জুয়েলার্স থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে চারজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। এ সময় তাকে মারধর করে ব্যাগে রাখা ৩৭ ভরি ওজনের স্বর্ণালংকার, ৪০০ ভরি রোপার অলংকার ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ মোট ৫৭ লাখ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার সময় একজনকে চিনতে পারলেও বাকী ছিনতাইকারীদের চিনতে পারেনি বলে ভুক্তভোগী ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অভিযোগটি শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ