শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
সারাদেশ

নোয়াখালীতে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ইউসুফ মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন ছাবিদ (১৭) একই গ্রামের ইউসুফ মেম্বর বাড়ির মো.খলিল উল্লাহর ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরমান বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির ভিতর নিজেদের একটি বাদাম গাছের ডালপালা কাটতে গাছে উঠেন। এ সময় তিনি একটি ডালে পা রাখলে ডাল ভেঙ্গে নিচে পড়ে যান। এতে তিনি বুকে ব্যাথা পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন দেখে দ্রুত তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ