শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
সারাদেশ

তাজা ফলে অতিরিক্ত কর মানবে না ব্যবসায়ীরা, চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ফল ব্যবসায়ীরা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের রেলওয়ে মেনস ক্লাবসংলগ্ন ফলমণ্ডির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা না হলে আগামী ২ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব সমুদ্র, নৌ ও স্থলবন্দর দিয়ে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মুহাম্মদ আলমগীর, আমদানিকারক আবুল কালাম আজাদ, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবু বক্কর, জুনাইদুল হক ও ফল ব্যবসায়ী হোসেন।

বক্তারা বলেন, তাজা ফলের ওপর অতিরিক্ত কর আরোপের ফলে বাজারে ফলের দাম বেড়ে যাবে, যা সাধারণ ক্রেতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এই নীতির কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন এবং আমদানি নির্ভর ফলের বাজার সংকুচিত হবে। তাই অবিলম্বে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ