শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
সারাদেশ

চকরিয়ায় হারবাং রেল স্টেশন চালুর দাবী স্থানীয়দের

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের রেল স্টেশনটি দ্রুত সময়ে চালু চাই স্থানীয় জনগণ। চট্রগ্রাম-কক্সবাজার রেললাইন চালু হলেও চকরিয়া উপজেলার হারবাং রেল স্টেশনটি চালু হয় নাই। সরকার রেল স্টেশনে টিকেট কাউন্টার ও যাত্রী বসার জন্য রেস্ট হাউজ নির্মাণ করার পরও হারবাং রেল স্টেশনে ট্রেন দাঁড়ায় না কেন এটা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হারবাং রেল স্টেশনটি চালু হলে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ সুবিধা ভোগ করতে। অর্থাৎ রেল স্টেশনটি চালু না থাকায় ট্রেন স্টপেজ হয় না ফলে হারবাং রেল স্টেশন থেকে কোন মানুষ যাতায়াতের সুযোগ-সুবিধা ভোগ করতে পারে না।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অব এসোসিয়েশন অব চকরিয়ার আহবায়ক সাখাওয়াত হোসেন শিপন বলেন, আমাদের বহুল প্রত্যাশিত চট্টগ্রাম -কক্সবাজার রেললাইন চালু হলেও আমরা হারাবং বাসী রেল যোগাযোগে সুবিধা থেকে বঞ্চিত। এই অঞ্চলে লক্ষাধিক মানুষের বসবাস হলে নির্মিত টিকেট কাউন্টার থাকলেও চালু না থাকায় মানুষ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, হারবাং রেল স্টেশনে টিকেট কাউন্টার চালু করার জন্য গতকাল বুধবার বিক্ষোভ আয়োজন করে আমাদের দাবিগুলো রেলকতৃপক্ষকে জানানো হয়েছে। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলন করা হবে।

হারবাং স্টেশন মাষ্টারের সাথে মোবাইলের সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

সর্বশেষ পাওয়া সংবাদ