শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
সারাদেশ

নোয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী-শিক্ষকরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পদত্যাগকৃত প্রধান শিক্ষকের যোগসাজশে গত ২১ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী শুভ’র ওপর বিদ্যালয়ে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এর আগে, ফ্যাসিস্ট্রের দোসর অভিযোগে গত ১০ অক্টোবর হিরন্মময় ভৌমিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা তার পদত্যাগপত্র দ্রুত কার্যকরের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিক অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ঘটনায় আমি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিত ভাবে জানিয়েছি। প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস,সহাকরী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তর, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তার।

যোগাযোগ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা বলেন, ওই শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ করছে। শিক্ষার্থীর ওপর হামলা হলে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ