শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রেন চলাচল বন্ধ, কড্ডার মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ভাতাসহ বিভিন্ন দাবিতে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ট্রেন চলাচল বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড় বাসস্ট্যান্ড এলাকায় চাপ বেড়েছে যাত্রীদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি)। দুপুর ১টায় কড্ডার মোড় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজকে বাসে যাত্রীদের চাপ বেড়েছে কিছুটা। যাত্রীদের সংখ্যা বাড়ায় হাসি ফুটেছে বাসের হেলপার ড্রাইভারদের মুখে।

বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী আশরাফুল আলম বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য গতকাল টিকিট কেটেছিলাম আজকে সকালে রেল স্টেশনে যেয়ে দেখি ট্রেন চলাচল বন্ধ। পরে ট্রেনের টিকিট ফেরত দিয়ে এখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ঢাকায় যাওয়ার জন্য।’

আশরাফুল আলমের মতো বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী সাইদুল ইসলাম বলেন, ‘গতকালকে রাজশাহী যাওয়ার জন্য ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম জামতৈল রেল স্টেশন থেকে কিন্তু ট্রেন বন্ধ থাকায় স্টেশনে গিয়ে টিকিট ফেরত দিয়ে এখন বাসের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি।’

সিরাজগঞ্জ লাইন বাসের ড্রাইভার হাফিজুর ইসলাম বাবু বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাসে যাত্রীদের চাপ একটু বেশি। অন্যদিন আমরা এখান থেকে ঢাকায় যেয়ে তেলের টাকাও হয় না, আজকে যাত্রীদের চাপ বেশি দেখে ভালো লাগছে।’

শহীদ এম মুনছুর আলী রেল স্টেশন মাস্টার হাফিজুর ইসলাম হীরা বলেন, ‘রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই ট্রেনের অনেক যাত্রীই টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। যারা স্টেশনের কাউন্টার থেকে হাতে টিকিট কেটেছে তারা টিকিট নিয়ে আসলে টাকা ফেরত দেওয়া হচ্ছে। যারা অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছেন তারা অনলাইনের মাধ্যমে টিকিটের টাকা ফেরত পাবেন। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সেটা বলতে পারছি না।’

সর্বশেষ পাওয়া সংবাদ