শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই
advertisement
সারাদেশ

সিংগাইরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে নয়াপাড়া-ভূমদক্ষিণ যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন সিজন-৩ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মোড়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ফাইভ স্টার ক্লাব ২-১ সেটে থ্রি স্টার ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।

IMG-20250127-WA0004

এতে মানিকগঞ্জের দর্পণের সম্পাদক মোঃ মিলন মাহমুদ ও মরিয়ম এগ্রোর স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এবং মোঃ মহিদুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীর।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মাহবুব আলম মিলন, মোঃ মহিদুর রহমান খান এবং নয়াপাড়া-ভূমদক্ষিণ যুব সংঘের সদস্য মোঃ শরিফুল ইসলাম ও মোঃ শাহাদাৎ মৃধা। এতে আরো উপস্থিত ছিলেন, মোঃ এরশাদ খান, মোঃ আতাল হক বেপারী মোঃ লাল মিয়া ও মোঃ লুৎফর রহমান প্রমুখ।

এর আগে খেলাটি উদ্বোধন করেন নূর আইরন ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল হক বেপারী।

সবশেষ রাত ১০টার দিকে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সর্বশেষ পাওয়া সংবাদ