শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

শীতের দাপটে কাঁপছে শ্রীমঙ্গল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: চায়ের দেশ মৌলভীবাজারে গত কয়েক দিনের ব্যবধানে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারণে ছিন্নমূল খেটেখাওয়া মানুষের দূর্ভোগ বেড়েছে। সোমবার সকাল থেকে তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। কুয়াশা ভেদ করে ঝলমলে রোধ উঠায় শীত কম অনুভূত হচ্ছে।

এদিকে গত দুই দিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। রবিবার তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন শনিবার ১১.২ ডিগ্রি, শুক্রবার তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনভর কুয়াশার চাঁদরে ঢেকে আছে পুরো জেলা। এরপর কুয়াশা ভেদ করে হালক্কা সূর্য়ের দেখা মিললেই আবারও কুয়াশায় ঢেকে পড়ে রাস্তাঘাট, পাহাড়, চা বাগানসহ সবকিছুই। এতে চা বাগানের শ্রমিকসহ ছিন্নমূল খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা দেয়।

জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীদের চাপও বেড়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সির্ভিল সার্জন ডা. মো. মামুনুর রশিদ।

সর্বশেষ পাওয়া সংবাদ