শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

মেহেরপুরে ইয়াবা-অস্ত্রসহ যুবক আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি চাইনিজ একে ৪৭ এয়ারগান ও মাদকসহ ইমরান হেলালি প্রিন্স নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে রাতে পৌর শহরের বড় বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুরের অধিনায়ক লেঃ কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়ি ঘেরাও করে। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি চায়না চাইনিজ একে ৪৭ এয়ারগান, ৩৭ পিস ইয়াবা, দুটি স্মার্টফোন ও তিনটি দেশীয় অস্ত্রসহ প্রিন্সকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

মেহেরপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সাংবাদিক দের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ