শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ে মরল ৩ গরু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে আগুনে আরো দুটি বাছুর আহত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতি দিনের ন্যায় রাতের খাবার খেয়ে কৃষক জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা ঘুমাতে যায়। রাত ৯টার দিকে গোয়ালঘরে মশার কয়েল দেওয়ার জন্য ঘর থেকে বাইরে এসে দেখে গোয়াল ঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের খবর শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়।

কৃষক নজরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমার বসতঘর থেকে একটি বৈদ্যুতিক লাইন গোয়ালঘরে দিয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘরের অর্ধেক অংশে শুকনা লাড়কি থাকায় আগুন তীব্র আকার ধারণ করে।

কবিরহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের সাথে কথা হয়েছে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ