শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

গাজীপুরে রেল ক্রসিংয়ে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর


মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধ: গাজীপুরের কোনাবাড়ী খোলা পাড়া এলাকায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দশটার সময় মহানগরের কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মহানগরীর কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে উজ্জ্বল চৌধুরী (৩৫) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুছে যায়। এতে দুজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছুতেই মানতে পারছেননা তাদের এমন মৃত্যু।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নাদির উজ্জামান বলেন, রেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।

এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষাপটে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ