শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় এগারো বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো.শাহাজাহান (৬৫) নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার খন্দকার পাড়ার মৃত আদুল্যা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বুধবার (২৩ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে অভিযুক্ত শাহাজাহানের স্ত্রী বাসায় ছিলনা। এ সুযোগে তিনি প্রতিবেশী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আকস্মিক শাহজাহানের স্ত্রী বাহির থেকে বাসায় ঢুকে ঘটনাটি দেখে পেলেন। পরে শাহজাহানের স্ত্রী ও ভুক্তভোগী নিজে তার মাকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ