শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হালুযাঘাটের সূর্যপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বাড়ালাকোনা এবং ডুমনিকুড়া এলাকা থেকে ৬ শ’ কেজি ভারতীয় জিরা ও ১০টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বুধবার (২২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় হালুযাঘাটের সূর্যপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বাড়ালাকোনা এবং ডুমনিকুড়া এলাকা থেকে এই ৬ শ’ কেজি ভারতীয় জিরা ও ১০টি ভারতীয় গরু আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়,চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় গরু ও ভারতীয় মালামাল পাচারের চেষ্টা করে।কিন্তু ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ সূর্যপুর এবং তেলিখালী বিওপি’র বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব জিরা ও গরু আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীগণ বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে বলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ