শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

রান্নাঘরে কিশোরীকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় সীমাবাড়ি ইউনিয়নে ১২ বছরের এক কিশোরিকে জোর পূর্বক ধর্ষনের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধাবর (২২ জানুয়ারি) দুপুরে তাদের জোল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের রঞ্জু শেখের ছেলে টুটুল শেখ (১৭) ও একই এলাকার রুবেল শেখের ছেলে তামিম শেখ (১৭)।

জানা যায়, গত মঙ্গলবার সকালে কালিয়াকৈর গ্রামের কিশোরী দুপুর ১২টার দিকে বাড়ির বাহিরে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিবেশি দুই কিশোর টুটুল ও তামিম তার মুখ চেপে ধরে টুটুলের বাড়ীতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে রান্না ঘরে জোরপূর্বক টুটুল ধর্ষণ করে। এ সময় বাড়ির বাহিরে তামিম পাহাড়া দেয়। কাঁন্না করতে করতে বাড়িতে গিয়ে ওই কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে কিশোরীর মা বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ