শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
সারাদেশ

শেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজ উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) শেরপুর সরকারি কলেজের আয়োজনে মুক্তমঞ্চের সামনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের রোভার স্কাউট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সাধারণ শিক্ষার্থীরা। স্টল গুলোতে তুলে ধরা হয়েছে- হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

এই উৎসব মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। এছাড়া এ মেলা তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই তরুণ শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী। নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই মেলা তারুণ্যদের উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ