শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
সারাদেশ

অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় চিনিসহ আটক ২

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ১৮৮ বস্তা ভারতীয় চিনিসহ দু”জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাঁও যাত্রীছাউনির এলাকায় পাশে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে ১২ লাখ টাকার এই চিনি জব্দ করা হয়।

এ সময় ইয়াসিন আলী (২৫) ও রিফাত হাসান দিপু (২২) নামে দু”জনকে গ্রেপ্তার করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ডিবি’র এসআই মাহমুদুর রহমান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সিলেট থেকে আগত একটি ট্রাক তল্লাশি করে ১৮৮ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। চিনি পাচারকারী চক্রটি সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে চিনি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল বলেও জানান তিনি।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার জানান, দেশের চোরাচালান কারবারিদের দৌরাত্ম্যে এতটাই মাথা ছাড়া দিয়ে উঠেছে যে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মাধ্যমে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ