শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটাপরে একজন নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ট্রেনে কাটাপরে আব্দুল হামিদ খান (৪৪) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল হামিদ খান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছঘরিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদী শহরে বসবাস করে টিউশনি করতেন।

নিহতের স্বজনদের বরাতে উপ পরিদর্শক মো: জহিরল ইসলাম জানান, আব্দুল হামিদ খান টিউশনি করার জন্য প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যাতায়াত করতেন। সকালে তিনি অসাবধানতাবশত রেললাইনে হেটে ওই এলাকায় যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নীচে কাটাপরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সর্বশেষ পাওয়া সংবাদ