রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে।

শনিবার (১৮ জানুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের অথ্য অনুযায়ী ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল‌ ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্ৰি রেকর্ড করা হয়েছিলো।

শীতের দাপটে কাঁপছে সাথে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাহিরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজের সন্ধানে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বিশেষ করে হাওর পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, গতকাল‌ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো শ্রীমঙ্গলে। আজ‌ শনিবার ও রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে শীত আরও বাড়তে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ