রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

নোয়াখালী প্রতিনিধি: দশ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে মাধ্যম করে মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস, পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও বিমান মন্ত্রনালয়ের সচিব নাসরিন জাহান বরাবর বিমানবন্দরের দাবি সম্বলিত স্মারিকলিপি দেন নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাংবাদিক সাইফুর রহমান রাসেল ।

এ সময় রাসেল বলেন, ১০ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন। নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পূর্নাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দেয়া হচ্ছে দীর্ঘ ২ যুগ ধরে।

তবে তার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, রানওয়ে, জমি অধিগ্রহণ করা থাকলেও কোনও কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। পরপর ৩ বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করলেও নোয়াখালী বিমানবন্দর প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি, তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নোয়াখালীতে অনতিবিলম্বে বিমানবন্দর স্থাপন করে সাধারণ মানুষের যাতায়াত ও এলাকার উন্নয়নের দাবি জানান তিনি।

স্মারকলিপি প্রদানকালে উপস্তিত ছিলেন,নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, জেলা জজ কোর্টের আইনজীবী এড. সামসুল ফারুক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, নোয়াখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইকবাল সুমন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তারেক, জাগ্রত নোয়াখালীর সম্পাদক এ, এস, এম রেজোয়ান, সাংবাদিক জুনাইদ কামাল ও সুইটি ইসলাম প্রমূখ।

সর্বশেষ পাওয়া সংবাদ