রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৌরসভা হত্যা না অন্য কিছু হওয়া বিএনপির সদস্য আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের সময় বেনাপোল পৌরসভার গাজীপুর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপির সদস্য, মৃত আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করা হয়। তার এই লাশ উত্তোলনের সময় স্থানীয় শতশত মানুষ উপস্থিত হন।

উল্লেখ্য ২০২২ সালের ১৬ আগস্ট বেনাপোল বাজারস্থ মিলন মার্কেটে পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল চলাকালীন বেনাপোল পৌর ছাত্রলীগের কর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে আব্দুল আলীমসহ আরও ৪ জন আহত হন। পায়ে আঘাতপ্রাপ্ত আব্দুল আলীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় এবং এক মাস পর চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

জানাগেছে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান, এবং তার পরিবার ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করে।

পরে ২০২৪ সালের ১৮ নভেম্বর, আব্দুল আলীমের স্ত্রী হাসিনা খাতুন বেনাপোল এবং শার্শা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া জানান, ২০২২ সালে হত্যা মামলা হয়। পরে মামলাটির সঠিক তদন্তের জন্য আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে আজ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ