রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগে বাদীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিংগাইরে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের ঘটনায় অবশেষে থানায় চুরির মামলা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামের কাজী গোলাম হোসেনের ছেলে কাজী শরিফুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে রোববার (১২ জানুয়ারি) কাজী শরিফুর রহমানের বড় ভাই কাজী আরিফুর রহমান ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা আত্মসাতের অভিযোগে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওসি মামলা না নিয়ে উল্টো তার পরিবারকে পেন্ডিং মামলায় ফাঁসিয়ে হয়রানি ও নানা রকম ভয়ভীতি দেখানোর কথা উল্লেখ করেন। এ নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) দৈনিক দেশ রূপান্তর অনলাইন ভার্সনে “ উদ্ধার হওয়া স্বর্ণালংকার- বৈদেশিক মূদ্রা আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে” শিরোনামে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে থানা পুলিশ বাদীর স্ত্রী চাঁদনীর বিরুদ্ধে পেনাল কোড ৩৮০ ধারায় চুরির মামলা নেয়।

গত ৪ জানুয়ারি পরকীয়া প্রেমে জড়িয়ে বাদীর স্ত্রী চাঁদনী আক্তার তার স্বামীর বিদেশ থেকে আনা ৮ ভরি স্বর্ণালংকার, ৪৫ হাজার সৌদি রিয়াল ও দু’টি মোবাইল সেট নিয়ে ৭ বছর বয়সী একমাত্র ছেলে কাজী আবদুল্লাহকে রেখে জনৈক যুবকের সাথে অন্যত্র চলে যায়। জিডি মুলে পুলিশ অভিযান চালিয়ে ৯ জানুয়ারি সাভারের বিরুলিয়া এলাকা থেকে অভিযুক্ত চাঁদনীকে মালামালসহ উদ্ধার করলেও মামলা না নেয়ায় থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আলতাফ হোসেন বলেন, মালামাল উদ্ধারসহ আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ