রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

তাড়া‌শে নিষিদ্ধ সংগঠনের নেতা সে‌লিম রেজা গ্রেপ্তার

তাড়াশ (‌সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি: সিরাজগঞ্জের তাড়া‌শে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. সে‌লিম রেজাকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দি‌কে উপ‌জেলার তালম ইউ‌নিয়নের গোন্তা আ‌লিম মাদ্রাসা চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. সে‌লিম রেজা তাড়াশ উপ‌জেলা ছাত্রলী‌গের অর্থ বিষয়ক সম্পাদক। তি‌নি তালম ইউ‌নিয়নের গাবরগাড়ী গ্রা‌মের আব্দুল ম‌জিদ মন্ড‌লের ছে‌লে।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গত ৪ আগস্ট তাড়াশ উপ‌জেলা জি‌কেএস হস‌পিটালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হো‌সেন বলেন, সোমবার দুপু‌রে আদালতের মাধ‌্যমে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ