রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

সিংগাইরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওয়ার্কসপ মিস্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ওয়ার্কসপ মিস্ত্রী ইউসুফ আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

নিহত ইউসুফ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে ওয়ার্কসপ মিস্ত্রী ইউসুফ আলী কর্মস্থল সিংগাইরে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বেলা সাড়ে ৯টার দিকে ঘটনা স্থলে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ফল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ আলী মোটরসাইকেলসহ ট্রাকের নিচে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ লাশ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ