রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

ভোমরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, পরিস্থিতি স্বাভাবিক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের আঁধারে ফাঁকা গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে ভোমরা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী দাবি করেন।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মো. মাসুদ রানা জানান, রাতের আঁধারে মাঝে মাঝে বিএসএফ সন্দেহজনক পরিস্থিতিতে এমন ফাঁকা গুলি ছোড়ে।

তবে এ ঘটনায় সীমান্তে কোনো ধরনের অস্বাভাবিক অবস্থা তৈরি হয়নি।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন, ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। ঘটনাটি ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে ঘটেছে।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় বিএসএফ বাংলাদেশি কৃষক নজরুল ইসলামের জমিতে ধান রোপণে বাধা দেয়। নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে তিনি জমিটি চাষাবাদ করছেন। তবে বিএসএফ জমি নিয়ে বিরোধ সৃষ্টি করায় তিনি ধান রোপণ করতে পারেননি।

এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থান নিয়েছে এবং টহল জোরদার করেছে।#

সর্বশেষ পাওয়া সংবাদ