রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

বগুড়ার শেরপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার উত্তরগোবধা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মক্কা আলী (৫৫) ও মৃত ইছাহাক আলীর ছেলে জিয়ারুল হক (৩৫)।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম ফোর্সসহ পৌরশহরের রামচন্দ্রপুরে অবস্থিত এএমএ কুদ্দুস ফিলিং ষ্টেশন এর পশ্চিম পাশে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোষ্ট বসায়। এ সময় পাটগ্রাম হতে লালমনিরহাট হয়ে চট্রগ্রামগামী নাভিলা স্পেশাল যাত্রীবাহী নৈশ কোচে (ঢাকা মেট্রো-ব-১২-১৩৭১) তল্লাশি করে মক্কা ও জিয়ারুল কে আটক করে। তাদের কাছে থাকা প্লাষ্টিকের বস্তার মধ্যে হতে কাগজে মোড়ানো অবস্থায় ৮০ ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করে থানায় এনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ