রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

মেহেরপুরে নিয়োগ পরীক্ষায় ৮ ভুয়া পরীক্ষার্থী আটক

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে লিখিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র থেকে ভুয়া আট পরীক্ষার্থীকে আটক করা হয়েছে, নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হন তারা।

শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে,পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আট ভুয়া পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আটকরা হলেন- শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারীর নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুরের মোটা বাবুর ছেলে শ‍্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুর জেলার মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধা জেলার নুরুনবী মিয়ার ছেলে নূর মওলা ও ঝিনাইদহ জেলার দিলিপ দেবনাথের ছেলে দিবশ দেবনাথ।

ভ্রাম‍্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি,দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

ভ্রাম‍্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শহরের ৬টি কেন্দ্রে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ পরীক্ষার আয়োজন করে, ৭১টি শূন্য পদে ৪০২৫ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন,বেলা ১১টার দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হলে উপস্থিত হাজিরা নেওয়ার সময় আট পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না থাকায় তাদের সন্দেহ হয়, পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পল্লী বিদ্যুৎ ও জেলা প্রশাসককে জানালে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদেরকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত শেষে পুলিশ পাহারায় আটক আসামিদের কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ