রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত্যুহওয়া কামরুল ইসলাম (২০) জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাঃ মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডাঃ মহিউদ্দিন খান বলেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কামরুল। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সন্ধার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজন ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন দুই জন। এরমধ্যে একজন পুরুষ ও একজন শিশু।

এদিকে,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মো. জাকিউল ইসলাম বলেন, গত ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ