রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জানুয়ারি) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের ওপারে ভারতের শূন্যরেখা বরাবর ক্ষিতিরপাড়া গ্রামের নির্মাণ শ্রমিকসহ অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা এ নির্মাণ কাজ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১ টার দিকে ওই সীমান্তের প্রধান পিলার (ডিএমপি) ৮/৪১ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর সীমান্তে কাটা তারের বেড়া স্থাপনের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। এতে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা হতে দেড়শ গজের মধ্যে উভয় দেশ কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি না মেনে উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তের ৮/৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের লাগোয়া অংশে শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর আকস্মিকভাবে ভারতের রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় কিছু ভারতীয় নাগরিক দিয়ে অবৈধভাবে কাঁটা তারের বেড়ার সঙ্গে লোহার খুঁটি স্থাপন কাজ শুরু করেন।

খবর পেয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে, নির্মাণ কাজে বাঁধা প্রদান করে। বিজিবির বাঁধা উপেক্ষা করে বিএসএফ সদস্যগণ কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যগণ কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান । নির্মাণ শ্রমিকরা সেখান থেকে চলে যায়। এই ঘটনায় দহগ্রাম সীমান্তের লোকজন আতঙ্কে রয়েছেন।

এ ব্যাপারে বডার গার্ড বাংলাদেশ- ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, বিজিবি টহল দল সার্বক্ষণিকভাবে সীমান্তে অবস্থান ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ