রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই মোটরসাইকেল চুরির মামলায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার বানিয়াবাড়ি এলাকার ইমান আলীর ছেলে আবু হাসেম ওরফে হাসমত (৩৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি থানা নলসন্ধ্যা গ্রামের মো: জুরান মন্ডল এর ছেলে সোহাগ রানা।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র রায় জানান,গত ৫ জানুয়ারি দুপুর আড়াইটার সময় নগরীর জরুন খেলার মাঠের পাশ থেকে পালসার এন -১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেল মালিক মোমিন মোল্লা কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সিসিটিভির ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের সনাক্ত করে। পরে বৃহস্পতিবার ৯ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ