রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
সারাদেশ

বেনাপোলে পৌরসভার উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি হাইমাস লাইটপোস্ট স্থাপন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার আওতাধীনে বেনাপোল বাজারে এবং চেকপোস্ট এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি হাইমাস লাইটপোস্ট স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইটপোস্ট দুটি উদ্বোধন করা হয়। বেনাপোল পৌরসভার অর্থায়নে লাইটপোস্ট দুটি স্থাপন করা হয়েছে। লাইটপোস্ট দুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার টাকা। ৬০ ফুট উচ্চতায় ৩০০ ওয়াটের একেকটিতে ৬টি করে মোট ১২ টি এলইডি বাল্ব লাগানো হয়েছে।

বেনাপোল পৌর প্রশাসক এবং শার্শা থানা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান লাইট দুটি উদ্বোধন করে বলেন, বেনাপোল শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে এবং আলোর স্বল্পতা দূরীকরণে শহরের দুই প্রান্তে লাইট দুটি স্থাপন করা হয়েছে। যা ৩০০ মিটার এলাকা আলোয় আলোকিত হবে। এটি প্রতিদিন মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোলে সন্ধ্যায় অন করে ভোরে অফ করা হবে। পৌরসভার তত্বাবধানে পরিচালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন ও বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মফিজুর রহমানসহ ভারপ্রাপ্ত কাউন্সিলরগণ।

সর্বশেষ পাওয়া সংবাদ